ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আফ্রিকায় চুক্তিভিত্তিক চাষাবাদের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে জমি ইজারা নিয়ে ‘কন্ট্রাক্ট ফার্মিংয়ের (চুক্তিভিত্তিক চাষাবাদ)’ সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। এরই প্রস্তুতির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী  চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব এবং কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি কৃষক ও উদ্যোক্তারা কীভাবে চুক্তিভিত্তিক চাষাবাদের সুযোগ পেতে পারেন সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আফ্রিকার দেশগুলোতে জমি ইজারা নেওয়ার মাধ্যমে চাষাবাদের সুযোগ পেলে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থান হতে পারে। আফ্রিকার দেশগুলোতে শান্তিরক্ষা মিশনগুলো চুক্তিভিত্তিক চাষাবাদের সুযোগের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে বলে তিনি মত দেন।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বিপুল জনগোষ্ঠীর বাংলাদেশের জন্য বিদেশে চুক্তিভিত্তিক চাষাবাদ কর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর মাধ্যম হতে পারে। আফিকার দেশগুলোতে পণ্য উৎপাদন করে সেগুলো বাণিজ্যিকীকরণের জন্য বাংলাদেশিদের কাজের সুযোগ সৃষ্টি পারে বলে তিনি উল্লেখ করেন। এ ক্ষেত্রে তিনি উপযুক্ত দেশগুলোকে চিহ্নিত করার ওপর জোর দেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, পররাষ্ট্র, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে চুক্তিভিত্তিক চাষাবাদের সুযোগ সৃষ্টির জন্য একসঙ্গে কাজ করতে পারে। তিনি এ ক্ষেত্রে আফ্রিকার সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে কাঠামো চুক্তি সই করার ওপরও জোর দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আফ্রিকায় চুক্তিভিত্তিক চাষাবাদের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

আপডেট টাইম : ০২:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১