ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তায় নতুন গতির আশা জাপানের সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমামদের সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

পুনরায় ডিএমপি’র তেজগাঁও বিভাগের ডিসি কিশোরগঞ্জের কৃতী সন্তান বিপ্লব কুমার সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ৪৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তে রেকর্ড সংখ্যক প্রায় ২৪ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত কিশোরগঞ্জ জেলার সন্তান বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম  পুনরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন  (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহকে কাউন্টার টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্বে বিপ্লব কুমার সরকারকে দেওয়ার কথা জানানো হয়।

একই প্রজ্ঞাপনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) সঞ্জিত কুমার রায়কে সচিবালয়ের নিরাপত্তা বিভাগের ডিসি করা হয়েছে।

এর আগে ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রংপুরের পুলিশ সুপার (এসপি) থেকে বিপ্লব কুমার সরকারকে ডিএমপিতে বদলি করা হয়।

জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ২১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জে। ২০১৯ সালের ১৩ জুন ডিএমপি থেকে তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগে ২০১৩ সালের ৭ এপ্রিল ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় রেকর্ড ২৪ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন বিপ্লব কুমার সরকার। এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

পুনরায় ডিএমপি’র তেজগাঁও বিভাগের ডিসি কিশোরগঞ্জের কৃতী সন্তান বিপ্লব কুমার সরকার

আপডেট টাইম : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১