ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দুদককে সময়মত মামলা নিষ্পত্তির নির্দেশ দিলেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০১৬
  • ৫০৯ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলোর তদন্তসহ সময়মত নিষ্পত্তি করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এই বিষয়ে জানান, নবনিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে দুদকের একটি প্রতিনিধিদল রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘দেশে দুর্নীতির বিরুদ্ধে একটি বাধা দুর্নীতি-সংক্রান্ত মামলাগুলো এবং মামলা নিষ্পত্তির তদন্তে বিলম্ব হওয়া।’ তিনি দুর্নীতি দমন পর্যবেক্ষণে মানুষের আস্থা অর্জনের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করতে এবং এর ভাবমূর্তি উজ্জ্বল করতে দুদকের প্রতি নির্দেশ দেন।

প্রেস সচিব আরও জানান, দুদককে কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে আর যেন কোনো অভিযোগ না ওঠে সে বিষয়ে লক্ষ রাখতে বলেছেন। দুদককে তার নিজস্ব উদ্যোগে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে রাষ্ট্রপতি দিক নির্দেশনা দিয়েছেন।

যাতে কেউ অহেতুক হয়রানির শিকার না হয় দুদককে এই ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘যারা দুর্নীতিতে জড়িত তাদেরকে সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দুদককে সময়মত মামলা নিষ্পত্তির নির্দেশ দিলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০১৬