ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আজ নেত্রকোনায় ৫১৬ মণ্ডপে দুর্গোৎসব শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • ৩২২ বার

বিজয় দাস নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় ৫১৬টি মণ্ডপে দুর্গাদেবীর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর বোধন অনুষ্ঠিত হচ্ছে আজ । ঝলমলে  শরতের আকাশ। শিউলি ফুলের গন্ধে দেবীদুর্গা কৈলাস থেকে ঘোড়ায় করে সুখ সমৃদ্ধি নিয়ে আসছেন মর্তলোকে এবং দেবী যাবেন পালকিতে। ১১ অক্টোবর ষষ্ঠী পূজা শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। উৎসবের প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পূজায় স্বাস্থ্যবিধি রক্ষায় সজাগ থাকা হবে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটির সদস্যরা। পূজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর পুলিশ ও প্রশাসন।

বাঙালির সনাতন ধর্মাবলম্বীদের বরণীয় উৎসব দুর্গাপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের এক বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার জেলার ১০টি উপজেলায় ৫১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

প্রতি বছর নেত্রকোনায় সার্বজনীন এই উৎসব উদযাপন হয়ে থাকে বর্ণিল আয়োজনে। পাহাড়, নদী ও হাওরের জেলা নেত্রকোনার আকাশে-বাতাসে পূজার গন্ধ যেন ভেসে বেড়াচ্ছে। নদীর ধারে কাশফুলের হালকা রেশ মানুষকে প্রাণচঞ্চল করে তুলছে বৃষ্টিভেজা শরতের আকাশ। প্রতিমা শিল্পীরা শেষ করেছেন দেবী দুর্গার বাহন সিংহ, মহিষাসুর, দেবী লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং তাদের বাহন পেঁচা, হাঁস, ইঁদুর আর ময়ুরের রঙের কাজ।

নেত্রকোনা জেলা শহরের বড়বাজার, ছোট বাজার,সাতপাই, গাড়া রোড, জয়নগর,মালনী, উকিল পাড়া,শিববাড়ি,নাগড়া,বলাই নগুয়ায় স্বাস্থ্যবিধি মেনে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

নেত্রকোনা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মঙ্গল চন্দ্র সাহা রায় জানান, এ বছর ৫১৬টি মন্দির ও মণ্ডপে পূজা উদযাপনের আয়োজন করা হয়েছে এবং প্রস্তুতি ও শেষ ।পূজা চলাকালীন পুলিশ সার্বক্ষণিক নজরদারি ও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী।

পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ ইতোমধ্যে পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। তিনি জানান, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মের মানুষেরা পূজা-অর্চনা করবে এমনটাই প্রত্যাশা সবার কাছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আজ নেত্রকোনায় ৫১৬ মণ্ডপে দুর্গোৎসব শুরু

আপডেট টাইম : ০২:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১