ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

শেয়ারবাজারে মূলধন বাড়ল আরও ৪৪০৭ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে চার হাজার কোটি টাকার উপরে। এর মাধ্যমে দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল সাড়ে ছয় হাজার কোটি টাকার ওপর। তার আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন প্রায় ১২ হাজার কোটি টাকা কমে। গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল পাঁচ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে চার হাজার ৪০৭ কোটি টাকা।

গেল সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল দুই হাজার ৫৬১ কোটি টাকা। এ হিসাবে টানা দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল ছয় হাজার ৯৬৮ কোটি টাকা। অবশ্য দুই সপ্তাহের এই উত্থানের আগে বাজার মূলধন কমেছিল ১১ কোটি ৮৪৩ লাখ টাকা। এ হিসাবে প্রায় ১২ হাজার কোটি টাকা বাজার মূলধন হারানোর পর প্রায় সাত হাজার কোটি টাকা ফিরে এসেছে। বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে। অর্থাৎ বাজার মূলধন বাড়লে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ বেড়ে যায়। একইভাবে বাজার মূলধন কমলে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ কমে যায়।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

শেয়ারবাজারে মূলধন বাড়ল আরও ৪৪০৭ কোটি টাকা

আপডেট টাইম : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১