ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

গান ফাঁসের পর, ট্রেইলারেও মুগ্ধতা ছড়াচ্ছেন সাই পল্লবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ ভারতের সফল অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে ভক্তদের। তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষার সিনেমার দর্শকের কাছে তার নাচের আলাদা কদর রয়েছে। এ  অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘লাভ স্টোরি’। কয়েক মাস আগে এ সিনেমার ‘সারাঙ্গা দরিয়া’ গানের একটি অংশের ভিডিও অন্তর্জালে ফাঁস হয়েছিল, যা রীতিমতো হইচই ফেলে দেয়। এরপর থেকে ভক্তরা সিনেমাটি মুক্তির অপেক্ষায়!

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তার আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) মুক্তি পেলো সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ১৯ সেকেন্ড দৈর্ঘ‌্যের ট্রেইলারে সাই পল্লবী-নাগা চৈতন‌্যর চোখ ধাঁধানো নাচ, তাদের রসায়ন, আবেগ, পারিবারিক জটিলতা দর্শকের সামনে এনেছেন পরিচালক শেখর কামুলা।

এ সিনেমায় আরো অভিনয় করেছেন—রাও রমেশ, ঈশ্বরী রাও, রাজিব প্রমুখ। গত ১৬ এপ্রিল এটি মুক্তির কথা ছিল, কিন্তু করোনা সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। তবে ট্রেইলারের সঙ্গে জানানো হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

গান ফাঁসের পর, ট্রেইলারেও মুগ্ধতা ছড়াচ্ছেন সাই পল্লবী

আপডেট টাইম : ০২:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১