ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

গর্ভবতী হলে নারীরা এসএমএস ছাড়াই টিকা পাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ এক সেপ্টেম্বর থেকে মোবাইল ফোনে ক্ষুদ্র বার্তা (এসএমএস) ছাড়াই সকল গর্ভবতী  নারীদের কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও পরিচালক এবং কোভিড ১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানা যায়।

নির্দেশনায় বলা হয়, নিবন্ধিত গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের এসএমএস ছাড়াই কেন্দ্রে আসামাত্র রেজিস্ট্রেশনকৃত নির্ধারিত কেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান করতে হবে। গর্ভবতী নারীদের ভ্যাকসিন গ্রহণের আগে অবশ্যই (গর্ভ ধারণের প্রমাণস্বরূপ) এএনসি কার্ড/ বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে এবং নির্ধারিত সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছর ঊর্ধ্ব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করতে হবে।

গত ৭ ফেব্রুয়ারিতে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম  শুরু হলেও সম্ভাব্য ঝুঁকি না থাকার বিষয়টি নিশ্চিত ছিল না বলে শুরুতে গর্ভবতী ও স্তন্যদায়ী নারীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছিল না। টিকা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি নাইট্যাগের সুপারিশের পর গত ৯ অগাস্ট তাদের টিকার আওতায় আনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

গর্ভবতী হলে নারীরা এসএমএস ছাড়াই টিকা পাবে

আপডেট টাইম : ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১