ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এ কেমন শত্রুতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
  • ৩৯০ বার

হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রাম। আয়াত উল্লাহ সেখানকার কৃষক। আবাদ করেছেন বোরো জমি। কিন্তু সেই ধানের চারা রাতের আঁধারে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর আয়াত উল্লাহ দিশাহারা হয়ে পড়েছেন। ৭মার্চ সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। কীটনাশক অথবা অন্য কিছু দিয়ে জমিতে রোপিত ধানের চারাগুলো নষ্ট করে দেয় তারা। এ ব্যাপারে আয়াত উল্লাহ থানায় জানালে মাধবপুর থানার এসআই আবুল কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।
কৃষক আয়াত উল্লাহ বলেন, ‘এই জমিটা নিয়ে দীর্ঘ দিন যাবত ফজলুর রহমান চৌধুরীর সঙ্গে বিরোধ চলছে। একাধিক বার সালিশ বৈঠকও হয়। কিন্তু বিষয়টি নিষ্পত্তি হয়নি। এই জমিটি প্রায় ১০ বছর ভোগ দখল করে চাষাবাদ করে আসছি। পরে বোরো মৌসুমে গ্রামবাসীর সহায়তায় আমি এ জমিতে ধান চাষ করেছি। কিন্তু ফজলুর রহমান চৌধুরী তার লোকজন দিয়ে আমার জমির ধানের চারা জ্বালিয়ে দিয়েছে। আমি অসহায় গরীব কৃষক আমি এর বিচার চাই।’
বিচারের আশায় এখন স্থানীয় মাতবরদের দ্বারে দ্বারে ঘুরছে আয়াত উল্লাহ। এই ব্যাপারে ফজলুর রহমান চৌধুরী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এ কেমন শত্রুতা

আপডেট টাইম : ১০:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬