ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির ছাড়ার একদিন পরই জামায়াতে সাদিক কায়েম

মির্জা আব্বাসের জামিন স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
  • ৪৮২ বার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় হাইকোর্টের দেয়া জামিনাদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ দুদকের আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

মামলাটি আজ আদালতের কার্যতালিকার ৪ নম্বরে ছিল। আজ (সোমবার) সকালে শুনানির শুরুতে আদালতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চান। তিনি আদালতে বলেন, ‘পুলিশের দেয়া অভিযোগপত্রে মির্জা আব্বাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাই আমরা তার জামিন আদেশ স্থগিত চাইছি।’ এতে আদালত মির্জা আব্বাসের জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেন। মির্জা আব্বাসের আইনজীবী জয়নুল আবেদীন আবেদনের বিরোধীতা করলেও তা নামঞ্জুর করা হয়। ফলে হাইকোর্টের আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত হল।

প্রসঙ্গত, সাংবাদিকদের প্লট বরাদ্দের অভিযোগে শাহবাগ থানায় দুদকের দায়ের করা এ মামলায় গত ৯ মার্চ বুধবার হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির এ সিনিয়র নেতা।

চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে গত ১০ মার্চ (বৃহস্পতিবার) শুনানির জন্য এটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। দুদকের এ মামলাসহ মোট তিন মামলায় জামিন পাওয়ায় কারামুক্তিতে বাধা ছিলো না আব্বাসের। কিন্তু হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করায় তার কারামুক্তি আটকে যায়।

এর আগে ৭ ফেব্রুয়ারি বিচারিক আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন, সে আবেদনের শুনানি করে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৯ মার্চ বুধবার তাকে জামিন দেন।

বর্তমানে বিএনপির এ নেতা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেছেন, মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় প্লট বরাদ্দের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় জামিন চাইতে গিয়ে গত ৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আব্বাস। শুনানি করে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গত ৭ ফেব্রুয়ারি জামিন আবেদন করেন আব্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

মির্জা আব্বাসের জামিন স্থগিত

আপডেট টাইম : ১০:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬