ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ব্যক্তিগত তথ্য দিতেই হবে ভাড়াটিয়াদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০১৬
  • ৪৫২ বার

ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ভাড়াটেদের ব্যক্তিগত তথ্য দিতেই হবে।

ঢাকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য নেয়া বন্ধে নির্দেশনা চেয়ে যে রিট আবেদনটি করা হয়েছিল সেটি খারিজ করে দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। আজ এ আদেশ দেন।

ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া গত ৩ মার্চ এ রিট

আবেদনটি করেন। আবেদন করে জ্যেতির্ময় বড়ুয়া বলেছিলেন, জননিরাপত্তার স্বার্থে তিনি এ রিট আবেদনটি করেছেন।

আবেদনটি খারিজ করে দিয়ে আদালতের বিচারকরা বলেছেন, তথ্য দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গত ২৯ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এক সংবাদ সম্মেলনে জানান আগামী ১৫ মার্চের মধ্যে ঢাকা শহরের সব বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের তথ্য পুলিশের কাছে জমা দিতে হবে।

বেশ কয়েক মাস আগে পুলিশের তরফ থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের তথ্য আদায়ের জন্য ফরম বিতরণ করা হয়েছিল।

প্রতিটি গৃহস্থালির কর্তাব্যক্তির নাম-ঠিকানা ছাড়াও পরিবারের অন্য সদস্যদের বিস্তারিত পরিচয় এবং গৃহকর্মী ও ড্রাইভার থাকলে তাদের পরিচয়ও দিতে হবে।

পুলিশ বলছে, জঙ্গি কার্যক্রম দমন এবং শহরকে আরো নিরাপদ হিসেবে গড়ে তোলার জন্যই এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগ পুলিশের নেই দাবি করে তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধে রিট আবেদনটি করেছিলেন জ্যোতির্ময় বড়ুয়া। আজ আদালত রিটটি খারিজ করে দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ব্যক্তিগত তথ্য দিতেই হবে ভাড়াটিয়াদের

আপডেট টাইম : ১১:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০১৬