ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

টানা ২৫ রাত পরীমনির সঙ্গে লঞ্চে, সিয়াম বললেন ‘পরীর দিলখোলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ২৫ দিন-রাত কেটেছে লঞ্চেই। খাওয়া-দাওয়া, ঘুম, গোসল কিংবা আড্ডা—কাজের পাশাপাশি সবই হয়েছে। এমনকি মন ভরে সুন্দরবনটাও দেখা হয়েছে তাদের। লঞ্চে করে ঘুরে সময়-অসময়ে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিংকালে দিনগুলো বেশ ভালোই কেটেছিল সিয়াম আহমেদ ও পরীমনির।

এই সিনেমার মাধ্যমে পরীমনির যেমন স্বপ্নপূরণ হয়েছে, তেমনি সিয়ামের কাছে এটি ছিল ইচ্ছেপূরণের সময়। কারণ শুটিংয়ে দেশের অনেক জায়গা গেছেন পরীমনি। কিন্তু কয়েকবার পরিকল্পনা করেও শেষে সুন্দরবন যাওয়া হয়নি। এই সিনেমার মাধ্যমেই এই ঢালিউড কন্যার সুন্দরবন ভ্রমণের স্বপ্ন এবার পূরণ হলো।

সিয়ামের ব্যাপারটিও অনেকটা সে রকম। তবে সেটা সুন্দরবনবিষয়ক নয়। ছোটবেলায় স্কুলের পড়াকালে অনেক চেষ্টা করেও মুহম্মদ জাফর ইকবালকে একটু ছুঁয়ে দেখতে পারেননি। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে।

ছবিটি সম্পর্কে সিয়াম আহমেদ আগেই বলেন, ‘এটা জুয়েল (নির্মাতা) ভাইয়ের প্রথম সিনেমা। প্রথম সন্তান। আমরা সে সন্তানকে অনেক যত্নে বড় করার চেষ্টা করেছি। অনেক কষ্ট করেছি। এখন দর্শকরা ছবিটি গ্রহণ করলে ভালো লাগবে।’

অন্যদিকে পরীমনি বলেন, ‘পুরো ছবিতে বলা যায় মেকআপবিহীন পরীকে দেখতে পারবেন দর্শকরা। পাশাপাশি এতে কাজ করেছে অর্ধশত শিশুশিল্পী। তাদের সঙ্গে এভাবে কাজ করাটাও আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা।’

জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলে দিন’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যার অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও পরী। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টানা ২৫ রাত পরীমনির সঙ্গে লঞ্চে, সিয়াম বললেন ‘পরীর দিলখোলা

আপডেট টাইম : ০৭:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১