ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পরীমণি-রাজকে বনানী থানায় হস্তান্তর: ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণিকে ও প্রযোজক নজরুল ইসলাম রাজ বনানী থানায় নিয়ে এসেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড চাইবে পুলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ৫টা ৩৫ মিনিটে র‍্যাব সদর দফতর থেকে তাকে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মামলা দুটি করা হয় বলে নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম।

এর আগে সংবাদ সম্মেলন করে তাকে আটকের বিষয়ে ব্রিফ করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন।

বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অন্যান্য মাদক উদ্ধার করা হয়। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকেও মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার রাত সোয়া আটটার দিকে বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

 অভিযানের প্রথম দিকে পরীমণি র‌্যাবকে কোনো সহযোগিতা করেননি। পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) এবং আইস মাদক উদ্ধার করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরীমণি-রাজকে বনানী থানায় হস্তান্তর: ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

আপডেট টাইম : ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১