ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

১ সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ডা. জাফরুল্লাহ’র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভার্চুয়াল রাজনীতি করে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা যাবে না উল্লেখ করে ডা. জাফরুল্লাহ আগামী ৭ দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। তিনি বলেন, সরকার আমাদের কথা না শুনলে আমরা ছাত্র-শিক্ষক, অভিভাবক, নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদযাত্রা করে যাবো।

শনিবার (১৯ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ‘ছাত্র-শিক্ষক-অভিভাবক ফোরাম’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ডা. জাফরুল্লাহ এসব কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম ও ভিপি নূরুল হক নূরু প্রমুখ।

এসময় বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ছাত্রদের ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। তিনি সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি রাজনৈতিক দলগুলোকেও সরকার পতনের যুগপৎ আন্দোলনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্য অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া বলেন, ৩০ জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে আমরাই প্রতিষ্ঠান খুলে দিতে বাধ্য হব। তিনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদের মানবেতর জীবনযাপন এর কথা তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

১ সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ডা. জাফরুল্লাহ’র

আপডেট টাইম : ০৭:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১