ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ডিএসইতে ১৭৪০ কোটি টাকা লেনদেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শেয়ারবাজারে লেনদেন কমেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭৪০ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৩২৯ কোটি টাকা কম। এছাড়া সোমবার ডিএসইতে মূল্যসূচক ও বাজার মূলধন কমেছে। বিশ্লেষকরা বলছেন, কয়েক দিনের উচ্চ লেনদেনের পর এটি স্বাভাবিক কারেকশন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সোমবার ৩৭২টি কোম্পানির ৫৪ কোটি ৮৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ১ হাজার ৭৪০ কোটি টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১০৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৫৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ৬ হাজার ১৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১৭২ পয়েন্ট নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ২৮৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৫ লাখ ৬ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

শীর্ষ দশ কোম্পানি : সোমবার ডিএসইতে যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো-বেক্সিমকো লিমিটেড, এনআরবিসি ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, লুব-রেফ, ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিল, প্রগতী ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স এবং ওরিয়ন ফার্মা। ডিএসইতে সোমবার যেসব কোম্পানির শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-ইনডেক্স এগ্রো, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, লুব-রেফ, এস আলম কোল্ড রোল, প্রভাতী ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক এবং খুলনা প্রিন্টিং। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-খান ব্রাদার্স পিপি, মালেক স্পিনিং, ফারইস্ট নিটিং, জেনারেশন নেক্সট, আলিফ ম্যানুফেকচারিং, ড্রাগন সুয়েটার, অ্যাপলো ইস্পাত, সামিট অ্যালায়েন্স পোর্ট, গোল্ডেন সন এবং প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ডিএসইতে ১৭৪০ কোটি টাকা লেনদেন

আপডেট টাইম : ০৩:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১