ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বোরো কাটতে শ্রমিক পরিবহন সমন্বয় করবে জেলা প্রশাসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী বুধবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে আটদিনের লকডাউনে (বিধিনিষেধ) বোরো ধান কাটতে কৃষি শ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে। সোমবার (১২ এপ্রিল) বিধিনিষেধ আরোপ করে জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে এই সময়ে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষিশ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব অনুযায়ী, এ বছর ৪৮ লাখ ৮৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ধান চাষ হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এ বছর মোট আবাদ বেড়েছে প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর ও হাইব্রিডের আবাদ বেড়েছে প্রায় ৩ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে।

এবার বোরোতে ২ কোটি ৫ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা গেছে।

হাওরের বিস্তীর্ণ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেশের সবচেয়ে বড় ফসল বোরোর ফলন ভাল হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ইতোমধ্যে বোরো কাটা শুরুও হয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বোরো কাটতে শ্রমিক পরিবহন সমন্বয় করবে জেলা প্রশাসন

আপডেট টাইম : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১