ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ টেকসই জ্বালানি উদ্ভাবনে প্রতিযোগিতার আয়োজন, যারা অংশ নিতে পারবেন ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে মনিরুলসহ চারজনের সাড়ে ১৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হাঁটুব্যথা যে কারণে হয় এবং এ রোগের সঠিক চিকিৎসাপদ্ধতি সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: আইজিপি মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

সিঙ্গাপুর গেলেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
  • ৫০৩ বার
শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন দেশীয় চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নায়ক শাকিব খান। সঙ্গে গেছেন তার সহকারী মোল্লা মনির। মঙ্গলবার রাতে শাকিব খান সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ প্রযোজক ও কাছের মানুষ ইকবাল হোসেন জয়। শাকিব খান লিভার সংক্রান্ত অসুস্থতায় ভুগছেন। দুই সপ্তাহ তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শাকিব নিজেই জানিয়ে ছিলেন তার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত তাকে যেতেই হলো। সেখানে তিনি পুরো চেকআপ সেরে নেবেন বলে জানা গেছে। এদিকে শাকিব খান অভিনীত ‘দুই পৃথিবী’ ছবিটি আগামী ৫ই জুন মুক্তি পাবে। এফ আই মানিক পরিচালিত এ ছবিতে শাকিব খানের নায়িকা অপু বিশ্বাস ও অহনা। অন্যদিকে শাকিব খান অভিনীত দুটি ছবি ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। ছবিগুলো হলো, এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালবাসবো তোমায়’ এবং শাহিন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’। ১লা জুন সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাকিব খান মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবির শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

সিঙ্গাপুর গেলেন শাকিব খান

আপডেট টাইম : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫