ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুই মামলায় ক্যাসিনো খালেদের বিচার শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও মতিঝিল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে দুই মামলায় খালেদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

রোববার (২১ মার্চ) দুপুরে আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম। একইসঙ্গে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ জুন তারিখ ধার্য করেন।

এসময় খালেদের পক্ষে তার আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ চার্জগঠনের পক্ষে শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত খালেদের কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ। এসময় খালেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আটক করা হয় খালেদ মাহমুদ ভূঁইয়াকে। তার বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, লাইসেন্সের শর্ত ভঙ্গ করা আরও দুইটি অস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও দুই প্যাকেটে ৫৮২ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। এছাড়া তার বাসার শোকেস থেকে ১০ লাখ ৩৪ হাজার টাকা ও চার থেকে পাঁচ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার জব্দ করা হয়।

২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান থানায় খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে সিআইডি মামলাটি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুই মামলায় ক্যাসিনো খালেদের বিচার শুরু

আপডেট টাইম : ০২:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১