ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হত্যা মামলা ধামাচাপা : তারেকের বিষয়ে রায় ১৬ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৯৫ বার

বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তারেক রহমানসহ কয়েকজনের ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলা বাতিল প্রশ্নে জারি করা রুলের ওপর রায় ঘোষণার জন্য আগামী ১৬ মার্চ দিন ঠিক করেছেন হাইকোর্ট।

জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দিয়েছেন।

দুদকের দায়ের করা মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ছাড়া বাকি তিন আবেদনকারী হলেন- সাবেক চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল।

আজ আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও রাগিফ রউফ চৌধুরী। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ১৬ মার্চ রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন।

২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুন হলে একটি হত্যা মামলা হয়। ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুদকের উপ-পরিচালক আবুল কাসেম রমনা থানায় এই মামলাটি করেন; যাতে তারেক রহমানসহ আটজনকে আসামি করা হয়।

২০০৮ সালের ২৩ এপ্রিল ওই আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। সে সময় জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে ২০০৮ সালের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এরপর মামলা দায়ের ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেন তারেক রহমানসহ চারজন।

প্রাথমিক শুনানির পর হাই কোর্ট ওই বছরই রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। ওই রুলের ওপর শুনানি শুরু হয় চলতি বছর। ওই শুনানি শেষে আগামী ১৬ মার্চ রায় ঘোষণার জন্য দিন ঠিক করলেন হাইকার্ট।

রাগিফ রউফ চৌধুরী বলেন, মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ছিল না। পরে তারা তার নাম অন্তর্ভুক্ত করা হয়। তার বিরুদ্ধে আনা ঘুষ গ্রহণের অভিযোগও সঠিক নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হত্যা মামলা ধামাচাপা : তারেকের বিষয়ে রায় ১৬ মার্চ

আপডেট টাইম : ০৯:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬