ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

১৮ মামলায় মাহফুজ আনাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫২৯ বার

আট বছর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে একের পর এক মামলার জালে আটকে যাচ্ছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

সর্বশেষ রোববার একদিনেই দেশের আট জেলায় ১২টি মানহানি মামলা হয়েছে তার বিরুদ্ধে।

এর আগে ঢাকায় দুটি এবং খুলনা, গোপালগঞ্জ, কক্সবাজার ও লক্ষীপুরে একটি করে মোট ছয়টি মামলা হয় এই সম্পাদকের বিরুদ্ধে।

ফলে এই ঘটনায় এ পযন্ত মোট ১৮ মামলায় ফেসে গেলেন ডেইলি স্টারের এই সম্পাদক।

ইংরেজি দৈনিকটির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৩ ফেব্রুয়ারি রাতে বেসরকারি টেলিভিশন স্টেশন এটিএন নিউজে এক আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে মাহফুজ আনাম স্বীকার করেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই)সরবরাহ করা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন।

এর পরপরই সে স্বীকারোক্তি নিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনা ও নিন্দার মুখে পড়েন মাহফুজ আনাম। দেশজুড়ে বিক্ষোভ শুরু করে ক্ষমতাসীন দল। এক সময় তা আদালত পযন্ত গড়ায়।

সিলেটে দুই মামলা:

আমাদের সিলেট প্রতিনিধি জানান, সিলেটে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার দুটি মানহানি মামলা দায়ের করেছে ছাত্রলীগ।

রোববার সকালে সিলেট মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সিলেট মহাগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার পৃথকভাবে ১০০ কোটি টাকার দুটি মামলা দায়ের করেন।

বাদী আবদুল বাসিত রুম্মানের আইনজীবী হুমায়ুন কবীর বাবুল জানান, আদালত মামলা আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার শুনানিতে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম সামিউল আলম, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু, অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মাহফুজুর রহমমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন-মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খোকন, ছাত্রলীগের সাবেক সদস্য ময়নুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি একরামুল হাসান শিরু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

১৮ মামলায় মাহফুজ আনাম

আপডেট টাইম : ১২:২০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬