ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে এমপি তৌফিকের শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এক শোক বার্তায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। দেশের ক্রান্তিকালে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। এই মানুষটি তাঁর কাজের মধ্য দিয়ে দেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান রাব্বুল আলামিনের নিকট মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এইচ টি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ টি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে এমপি তৌফিকের শোক

আপডেট টাইম : ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১