ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

নাটোরে ভাষার মাসে আওয়ামী লীগের ইংরেজী বিলবোর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫১৩ বার

নাটোরে মহান ভাষা আন্দোলনের মাসে শহরের বিভিন্ন এলাকায় ইংরেজীতে লেখা বিলবোর্ড লাগানো হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে হঠাৎ করেই ভাষার মাসের শুরুতে নাটোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রঙ্গিন ছবি সম্বলিত এইসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে। প্রতিটি বিলবোর্ডের নিচে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুলের নাম ব্যবহার করা হয়েছে।

এসব বিলবোর্ডে ইংরেজী অক্ষরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা হয়েছে। জাতির জনকের নামের আগে কোথাও ‘বঙ্গবন্ধু’ শব্দটি লেখা হয়নি। এমনকি জাতির জনকের পরিচিতি হিসেবে বোর্ডে ইংরেজীতে ‘ফাদার অব দ্য নেশন’ না লিখে ভূলভাবে সেখানে ‘দ্য ফাদার অব নেশন’ লেখা হয়েছে। ভাষার মাসে ইংজেীতে লেখা সরকারী দলের পক্ষে লাগানো এসব রঙ্গিন বিলবোর্ড দেখে সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা এতে বিব্রতবোধ করলেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

এ ব্যাপারে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এসব বিলবোর্ডের সংস্কৃতিতে বিশ্বাসী নই। যারা এসব করেছে তাদের কাছেই জানতে চান এই ভাষার মাসে কেনো ইংরেজীতে লেখা বিলবোর্ড লাগালেন। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হলেও এ ব্যাপারে আমাকে কোন কিছুই জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

নাটোরে ভাষার মাসে আওয়ামী লীগের ইংরেজী বিলবোর্ড

আপডেট টাইম : ০৯:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬