ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গোলাপ উপহারের দিন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ চৌদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। দিবসটির সাতদিন আগে থেকেই শুরু হয় ভালবাসার সপ্তাহ।  আর সপ্তাহের প্রথম দিনটিই ‘রোজ-ডে’। অর্থাৎ আজ গোলাপ উপহার দেওয়ার দিন।

করোনা পরিস্থিতির কারণে দিনটি উচ্ছাস ও উৎসবে বরণের সুযোগ নেই। তবু দিনটিতে গোলাপ উপহার দিয়ে প্রিয়জনের হাসিমুখ দেখার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না অনেকেই। কারণ, ভালোবাসার ফুল গোলাপ।  ভালবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপেরই চাহিদা এখন সবার উপরে। প্রেমিক-প্রেমিকা বা যে কোনও প্রিয়জন একটি গোলাপ উপহার দিয়েই কিনে নিতে পারেন কোটি টাকার ভালবাসা।

গোলাপ নানা রঙের হয়। সব রঙের গোলাপেরই আছে মন কেড়ে নেওয়ার সক্ষমতা।  লাল, হলুদ, সাদা, গোলাপি সব রঙের গোলাপেরই রয়েছে ভিন্ন ভিন্ন আবেদন ও ভাষা।  তাই আজ রোজ ডেতে যারা উইশ করছেন, তাদের জেনে রাখা ভাল কোন রঙের গোলাপে কোন আবেদন।

লাল গোলাপ: প্রেমের কবিতা, গল্পে বার বার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা।  সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন।

সাদা গোলাপ: সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক আবার আধ্যাত্মিকতারও প্রতীক। মৃতদেহ, কবরের উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা।  কাউকে মিস করলে তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা।

কমলা গোলাপ: কমলা গোলাপ আবেগ, উত্সাহ, উদ্দীপনার প্রতীক।  সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।

হলুদ গোলাপ: হলুদ গোলাপও বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।

এভাবে রোজ ডের পর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গোলাপ উপহারের দিন আজ

আপডেট টাইম : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১