ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পিএসএলে তামিমের দুর্দান্ত পারফরম্যান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫২২ বার

পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও ছিল দুর্দান্ত। টানা দ্বিতীয় ম্যাচেও তিনি করেছেন হাফ সেঞ্চুরি।

শনিবার রাতে দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শহিদ আফ্রিদির পেশোয়ার জালমি মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্সের। এই ম্যাচে লাহোর কালান্দার্সের বিপেক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে পেশোয়ার জালমি। তামিমের ব্যাটে ভর করেই জয়ের পথে হেঁটেছে দল।

ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে লাহোর। তারা ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়েই ২৪ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে তামিমদের দল।

খেলার শুরুতেই তামিম জুটি গড়েন মোহাম্মদ হাফিজের সাথে। উদ্বোধনী এই জুটিতে তামিমরা সংগ্রহ করেন ৯৫ রান। নিজস্ব ৪৩ রানে মোহাম্মদ হাফিজ আউট হয়ে যান। পরে ডেভিড মালানকে নিয়ে জয়ের জন্য বাকি রান সংগ্রহ করেন তামিম। তিনি ৪৭ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন। এই ইনিংসটিকে তিনি ৭টি চারের মারে সাজিয়েছেন। আর ম্যাচ সেরার পুরস্কারটিও তিনিই নিয়েছেন। প্রথম ম্যাচে এই পুরস্কারটি হাত ফসকে গেলেও এই ম্যাচে আর তা হয়নি।

প্রসঙ্গত, ইসলামাবাদের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেও তামিমের করা ৫১ রানই ছিল দলের সর্বোচ্চ রান। প্রথম ম্যাচেও তার রানেই ভর করে দল জয় পেয়েছে ২৪ রানে। আর দ্বিতীয় ম্যাচেও তার পারফরম্যান্সেই দলের জয় নিশ্চিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পিএসএলে তামিমের দুর্দান্ত পারফরম্যান্স

আপডেট টাইম : ০১:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬