ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক

নৈঃশব্দের কেশর ছুঁয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • ৪২৫ বার
ড. গোলসান আরা বেগম 
সময়ের পথ চলা, ঘড়ির টংটাং শব্দ থামে না
প্রকৃতির উচ্ছলতা জেগে ওঠে ঘুমিয়ে পড়ে
বুড়ু পৃথিবীর শৈশব কৈশর নৈঃশব্দের কেশর ছুঁয়ে
জাফরানি রঙে বেগুনী ছায়ার খেলায় অবিশ্রান্ত উড়ে।
আমার দৃস্টি খোঁজে জামরুল গাছের ছায়া
পদ্ম ঝিলের টলমল জলে গোধূলি বেলা
থেমে নেই, থামবে না দুপুরের হঠকারিতা
ধুয়া উড়ানো উষ্ণ কাপে চলবে আড্ডার খেলা।
নতুনের ভীড়ে, নব্য সুরে তানপুরা বাজবে
পাতা ঝরা, সবুজ লাবণ্য,বরফ গলা ভালোবাসা
থাকবে ছন্দপতন, গড়মিল, ছাই ভষ্ম
কেন কর গোলাপ ফোটা কবিতার আশা।
পারবে না ফেরাতে,যেতে দাও যে যায়
সময়ের ঠোঙ্গায় ভরে ঝালমুড়ি খাও
যদি পারো সুখের থালায় গুড়েবালি ছড়াও
বুড়ু পৃথিবীকে সামনে ঠেলে দিয়ে ঘুমাও।
যেতে হবে ঐ দুরে, তীরে তরী বাঁধা
আতর লোবান গন্ধ মেখে পীরজাদা
ইন্নালিল্লাহি পড়ে,ঠান্ডায় জমে যাওয়া মাংসল দেহে
জানতো,পারবে না নিতে কোন সোনা দানা
যতই হও তুমি লাট বাহাদুর নবাবজাদা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া

নৈঃশব্দের কেশর ছুঁয়ে

আপডেট টাইম : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
ড. গোলসান আরা বেগম 
সময়ের পথ চলা, ঘড়ির টংটাং শব্দ থামে না
প্রকৃতির উচ্ছলতা জেগে ওঠে ঘুমিয়ে পড়ে
বুড়ু পৃথিবীর শৈশব কৈশর নৈঃশব্দের কেশর ছুঁয়ে
জাফরানি রঙে বেগুনী ছায়ার খেলায় অবিশ্রান্ত উড়ে।
আমার দৃস্টি খোঁজে জামরুল গাছের ছায়া
পদ্ম ঝিলের টলমল জলে গোধূলি বেলা
থেমে নেই, থামবে না দুপুরের হঠকারিতা
ধুয়া উড়ানো উষ্ণ কাপে চলবে আড্ডার খেলা।
নতুনের ভীড়ে, নব্য সুরে তানপুরা বাজবে
পাতা ঝরা, সবুজ লাবণ্য,বরফ গলা ভালোবাসা
থাকবে ছন্দপতন, গড়মিল, ছাই ভষ্ম
কেন কর গোলাপ ফোটা কবিতার আশা।
পারবে না ফেরাতে,যেতে দাও যে যায়
সময়ের ঠোঙ্গায় ভরে ঝালমুড়ি খাও
যদি পারো সুখের থালায় গুড়েবালি ছড়াও
বুড়ু পৃথিবীকে সামনে ঠেলে দিয়ে ঘুমাও।
যেতে হবে ঐ দুরে, তীরে তরী বাঁধা
আতর লোবান গন্ধ মেখে পীরজাদা
ইন্নালিল্লাহি পড়ে,ঠান্ডায় জমে যাওয়া মাংসল দেহে
জানতো,পারবে না নিতে কোন সোনা দানা
যতই হও তুমি লাট বাহাদুর নবাবজাদা।