ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মেসির দেখা পাচ্ছে সেই বালক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫১৬ বার

ছোট এক শিশু মুরতাজা আহমাদি। ফুটবল খেলাকে খুবই ভালবাসে। আর ফুটবল মানেই তার কাছে লিওনেল মেসি। তাই আপন খেয়ালে পরে নিয়েছিল আর্জেন্টিনার দশ নম্বর জার্সিটা। আসলে, মূল জার্সিটা তো জোটেনি তার কাছে! তাই নীল-সাদা পলিথিনের প্যাকেট কেটেই বানিয়ে নিয়েছিল জার্সি।

এবার তার স্বপ্ন সত্যি হচ্ছে। আফগানিস্তানের মুর্তজা আহমাদীর সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ‘দ্য আফগানিস্তান ফুটবল ফেডারেশন’ (এএফএফ) মেসি এবং তার ক্লাব বার্সেলোনার কাছ থেকে এ সংক্রান্ত ই-মেইল পেয়েছে।

এএফএফ মুখপাত্র সাঈদ আলী কাজেমি ই-মেইলের সত্যতা নিশ্চিত করে বলেন, লিওলেন মেসির সঙ্গে মুর্তজার দেখা করার ব্যবস্থা করেছে বার্সেলোনা। তিনি আরও বলেন, মুর্তজা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের গজনি প্রদেশের প্রত্যন্ত গ্রাম জাগুরিতে বসবাস করে। খুব শিগগিরই তার স্বপ্ন সত্য হতে যাচ্ছে।

মুর্তজার বাবা বলেন, আমার ছেলেটা সত্যিই মেসি আর ফুটবলের পাগল। আমি সাধারণ একজন কৃষক। ওকে একটা জার্সি কিনে দেওয়ার সামর্থ্য আমাদের নেই। এজন্যই ওরা পলিথিন দিয়ে জার্সি বানিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মেসির দেখা পাচ্ছে সেই বালক

আপডেট টাইম : ১১:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬