ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শিশুর ঘুমের সমস্যায় করণীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ শিশুরাও ঘুমের সমস্যায় ভোগে। ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের মাঝেও শতকরা ২৫ জন শিশু বিভিন্ন ধরনের ঘুমের সমস্যায় ভোগে।

এই সমস্যা অধিকাংশ ক্ষেত্রে ক্ষণস্থায়ী হয়। কিছু শিশুর ক্ষেত্রে তাদের ঘুমের সমস্যা দৈনন্দিন কর্মকাণ্ড এবং তাদের সার্বিক সুস্থতায় তাৎপর্যপূর্ণ নেতিবাচক প্রভাব রাখে।

প্রথম অবস্থায় অনেক বাবা-মা বুঝতে পারেন না যে শিশুর ঘুমের সমস্যা হচ্ছে। যখন শিশুরা আশানুরূপ পড়াশোনা করতে পারে না, স্কুলের সময় ঘুমায়, মাথাব্যথা হয়, মনোযোগে সমস্যা হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, স্কুল থেকে অভিযোগ আসে কিংবা শিশু কথায় কথায় রাগ দেখাতে শুরু করে; তখন বাবা-মা বুঝতে পারে ঘুমের সমস্যা হচ্ছে। এ সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বয়স অনুযায়ী শিশুর প্রয়োজনীয় ঘুমের সময়-তালিকা

১-৪ সপ্তাহ : ১৬-১৭ ঘণ্টা

১-৪ মাস : ১৬-১৭ ঘণ্টা। রাতের ঘুমে পরিমাণ বাড়তে থাকে

৪ মাস-১ বছর : ১৪-১৫ ঘণ্টা

১-৩ বছর : ১২-১৪ ঘণ্টা। রাতেই বেশি ঘুমায়, দিনে একবার ন্যাপ নেয় অথবা অল্প সময়ের জন্য ঘুমায়

৩-৬ বছর : ১১-১২ ঘণ্টা

৭-১২ বছর : ১০-১২ ঘণ্টা

১৩-১৮ বছর : ৬-৮ ঘণ্টা

শিশুর ঘুমের সমস্যা দূর করতে পরামর্শ

১. শিশুর ভালো ঘুমের জন্য পরিচিত, পরিচ্ছন্ন এবং আরামদায়ক বিছানা দিতে হবে। শোবার ঘরটা কিছুটা অন্ধকার, শান্ত, নীরব ও কোলাহলমুক্ত রাখতে হবে।

২. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগতে হবে এবং বিছানা ছাড়তে হবে।

৩. নিয়মিত ব্যায়াম, খেলাধুলা করতে হবে।

৪. কোনো শারীরিক বা মানসিক রোগ থাকলে তার চিকিৎসা করতে হবে।

লেখক: সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি), জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শিশুর ঘুমের সমস্যায় করণীয়

আপডেট টাইম : ১১:৫১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০