ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী,প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬
  • ৫৫৫ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বৈঠক হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচারপতিদের অবসরের পর রায় লেখা নিয়ে চলমান বিতর্কের মধ্যে বৃহস্পতিবার রাতে এ বৈঠক হলো।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা থেকে ১০টা পর্যন্ত বঙ্গভবনে তাঁদের এ বৈঠক হয়। আইনমন্ত্রী আনিসুল হক এ বৈঠক সম্পর্কে বলেন, এটি একটি নৈশভোজ ছিল। তবে সেখানে দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি উঠে আসে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে বাণীতে বলেছিলেন, বিচারপতিদের অবসরের পর রায় লেখা সংবিধানপরিপন্থী। এ নিয়ে রাজনৈতিক মহল ও বিচারাঙ্গনে নানামুখী আলোচনা চলছে।

গত মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অবসরে যাওয়ার পর কোনো বিচারকের রায় লেখা অসাংবিধানিক হতে পারে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী,প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর বৈঠক

আপডেট টাইম : ০৯:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬