ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সেই মালয়েশিয়া খুঁজছেন মাহাথির কন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫
  • ৫৪০ বার

মালয়েশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি, মানুষের আন্তরিকতা আর একে অপরের পার্থক্য মেনে নেয়ার সহজাত প্রবৃত্তিগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদের কন্যা ম্যারিনা মাহাথির এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে মালয়েশিয়াতে তিনি বেড়ে উঠেছেন, ছেলেবেলার সেই মালয়েশিয়াকে খুঁজে ফিরছেন তিনি। রোববার তার ফেসবুক পাতায় ম্যারিনা লিখেছেন, মানুষ যেখানে সবসময় রূঢ় আর ক্রুদ্ধ, যেখানে আনন্দ আর সৌন্দর্যকে পাপ বলে মনে করা হয়, সে দেশে বাস করাটা কষ্টকর। মালয়েশিয়াকে তিনি এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেন যেখানে কে কি পরিধান করলো, তা নিয়ে মানুষ কটাক্ষ করে না, কিংবা আপনি আলাদা বলে আপনাকে দেশদ্রোহী বলে না, অথবা যেখানে বিভিন্ন মানুষের জন্য থাকে ভিন্ন আইন। ম্যারিনা বলেন, আমি যখন নিজের বাড়িতে আছি তখনও আমি সেই আগের মালয়েশিয়াকে খুঁজছি। ভাবুন যদি অন্য কোথাও গিয়ে থাকতে হতো। এরপরই তিনি আবার আশ্বস্ত করেছেন নিজের দেশ ছেড়ে কোথাও যাওয়ার অভিপ্রায় তার নেই। তিনি বলেন, যেখানে মানুষের হাত কেটে ফেলা, পাথর বর্ষণ করে হত্যা করাটাকে স্বাভাবিক মনে করা হয়, তেমন কোন দেশেও আমি থাকতে চাই না। যেমন সৌদি আরব, আফগানিস্তান বা সিরিয়া। তিনি আরও বলেন, আমি মনে করি মালয়েশিয়া নামের এই ছত্রছায়ার নিচে, আমাদের সব ধরণের মানুষ আছেন। গায়ের রং, ধর্ম, উৎস বা তাদের অন্য কিছু মানুষের দৃষ্টিতে পার্থক্য করার মতো হোক না কেন- এ সব কিছু নির্বিশেষে এদের প্রত্যেকে একে অপরের সমান। এটা যদি কিছু মানুষের কাছে দুঃসংবাদ হয় তাহলে আমি ব্যাথিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সেই মালয়েশিয়া খুঁজছেন মাহাথির কন্যা

আপডেট টাইম : ০৬:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫