ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভুট্টাক্ষেতে পোকার আক্রমণ, দিশেহারা চাষি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • ২৯৯ বার

হাওর  বার্তা ডেস্কঃ প্রতিবছর রেকর্ডহারে ভুট্টার আবাদ হয় চুয়াডাঙ্গা জেলায়। এবারো রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ করেছেন এখানকার কৃষকরা। তবে ভুট্টার আবাদে বাধা হয়ে দাঁড়িয়েছে পোকা ফল আর্মিওয়ার্ম। ফসল ধ্বংসকারী এ পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন ভুট্টা চাষিরা। কষ্টের ফসল রক্ষা করতে কৃষি বিভাগে ছুটছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর চুয়াডাঙ্গা জেলায় ৪৮ হাজার ৫০০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে জেলার চার উপজেলায় ৩৭ হাজার ৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন কৃষকরা। আগাম আমন জাতের ধান কাটার পর ওই জমিতে ভুট্টার আবাদ করেন চাষিরা। বিগত এক দশক ভুট্টার আবাদে দেশের শীর্ষে রয়েছে চুয়াডাঙ্গা। কিন্তু কৃষকের হাসি ম্লান করে দিয়েছে ভুট্টা ক্ষেতে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ।

২০১৮ সালের নভেম্বেরের প্রথমে চুয়াডাঙ্গা জেলার কয়েকটি এলাকায় ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণের উপস্থিতি টের পাওয়া যায়। সীমান্তবর্তী এলাকা হওয়ায় পার্শ্ববর্তী ভারত থেকে এ পোকা এ অঞ্চলে আক্রমণ করেছে বলে মনে করেছে কৃষি বিভাগ।

সরেজমিনে চুয়াডাঙ্গার চারটি উপজেলার অধিকাংশ এলাকার ভুট্টাক্ষেতে ফল আর্মি ওয়ার্মের আক্রমণ দেখা গেছে। ভুট্টাক্ষেতে কচি ডগায় বিধ্বংসী পোকার উপস্থিতি দৃশ্যমান। তবুও মেলছে না কোনো সমাধান।

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ভুট্টাচাষী আনিস সরদার জানান, অন্যান্য ফসলের তুলনায় এ এলাকায় ভুট্টার আবাদ বেশি হয়। প্রতিবার তিনিও ভুট্টার চাষ করেন। গতবছর তার ক্ষেতে ¯^ল্প পরিসরে ফল আর্মিওয়ার্মের আক্রমণ দেখা দেয়। তবে এবার সেই আক্রমণের পরিমাণ বেড়েছে আশঙ্কাজনকহারে। ক্ষেতের অধিকাংশ কচি ডগায় পোকার উপস্থিতি রয়েছে। সেখান থেকেই ফসলের ক্ষতি করছে।

দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক জানান, প্রতিবারই ফল আর্মিওয়ার্মের উপস্থিতি পাওয়া যায়। তবে এখনো পর্যন্ত কোন প্রতিষেধক তৈরি হয়নি। যার ফলে এই পোকার সঙ্গে যুদ্ধ করে ফসল ফলানো বেশ কঠিন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ভুট্টা আবাদ থেকে মুখ ফিরিয়ে নেবে কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আলী হাসান জানান, গত কয়েক বছর ধরে ভুট্টাক্ষেতে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা যাচ্ছে। কিন্তু এতে উৎপাদন ব্যাহত হয়নি। বিগত কয়েক বছর থেকে ভুট্টা আবাদে দেশের শীর্ষে অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলা। এবারো ভুট্টা আবাদে দেশের শীর্ষ অবস্থানে থাকবে চুয়াডাঙ্গা।

তিনি আরো জানান, শীতে তাপমাত্রা কমে গেলে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ তুলনামূলক হারে কমে যাবে। চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র ও কৃষি বিভাগ যৌথভাবে ফল আর্মিওয়ার্ম দমনে কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভুট্টাক্ষেতে পোকার আক্রমণ, দিশেহারা চাষি

আপডেট টাইম : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০