ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এবার কলড্রপ ইস্যুতে গ্রাহকদের দারুণ সুখবর দিলেন তারানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬
  • ৩০২ বার

ধরুণ আপনি কোন অফিসের বড় কর্তার সঙ্গে ফোনে কথা বলছেন, ঠিক এমন সময় আপনার মোবাইলে যথেষ্ট ব্যালেন্স থাকার পরেও কলটি কেটে গেল। তখন আপনার কেমন লাগবে? এমন পরিস্থিতে ফোনের ওপাশে থাকা লোকটি মনে মনে ভাববে আপনার ফোনে হয়তো ব্যালেন্স শেষ হয়ে গেছে। এমন বিব্রতকর পরিস্থিতিতে অনেকই পড়েছে।

তবে কলড্রপ ইস্যুতে এবার গ্রাহকদের দারুণ এক সুখবর দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তার‍ানা হালিম। তিনি জানিয়েছেন, এখন থেকে প্রতি কলড্রপের জন্য মোবাইল ফোনের গ্রাহকেরা এক মিনিট করে ক্ষতিপূরণ পাবেন।

তারানা হালিম তার অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার এ সংক্রান্ত একটি তথ্য পোষ্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘মোবাইল ফোনের গ্রাহকরা এখন থেকে প্রতি কলড্রপে এক (০১) মিনিট করে ক্ষতিপূরণ পাবেন। সিংগাপুর যাওয়ার আগে গত ৬ জানুয়ারি সরকারের দুই বছরপূর্তি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ সম্মেলনে তারানা হালিম জানিয়েছিলেন, কলড্রপের জন্য গ্রাহকদের ক্ষতিপূরণ চলতি বছরের মধ্যে বাস্তবায়িত হবে। গ্রাহক সন্তুষ্টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যে সকল মোবাইলফোন অপারেটর সিইও-দের নিয়ে বৈঠক করা হয়েছিল। তাদেরকে সময় বেধে দেওয়া হয়েছিল তাদের নেটওয়ার্কের মান এবং গ্রাহক সেবার মান উন্নয়ন করার। পাশাপাশি বিটিআরসিকে কলড্রপ নিয়ে কার্যকারী সিদ্ধান্তে পৌঁছাতে বলা হয়েছিল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এবার কলড্রপ ইস্যুতে গ্রাহকদের দারুণ সুখবর দিলেন তারানা

আপডেট টাইম : ০২:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬