ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ়তর করব: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬
  • ৩৩৭ বার

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সংস্কৃতির আদান-প্রদান দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্বকে যেমন দৃঢ়তর করবে, তেমনি রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককেও আরো জোরদার করবে।

রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে দু’দিনব্যাপী উন্মুক্ত ‘চীনা হরফ ও লেখনীশিল্প’ প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতি, বিদেশি রাষ্ট্রের সাথে চীনা জনতার মৈত্রী সমিতি, চীনা লেখন বিষয়ক জাতীয় জাদুঘর এবং চীনের হেনান প্রদেশের আনিয়াং পৌরসভা সম্মিলিত ভাবে এ প্রদর্শনী আয়োজন করেছে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, কূটনৈতিকতার আনুষ্ঠানিক সম্পর্কের বহু আগে বাংলাদেশ ও চীনের মানুষের সম্পর্ক তৈরি হয়েছে। হাজার হাজার বছরের পুরনো এ সম্পর্ক ক্রমেই দৃঢ়তর হয়েছে। সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি দু’দেশের মানুষকে আরো কাছে নিয়ে আসবে।
মন্ত্রী সকলকে চীনা ক্যালিগ্রাফি দেখার আমন্ত্রণ জানান এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ দেন।

শিল্পী রফিকুন্নবীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংচিয়াং। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ডিন নেছার হোসেন, চীনের বিদেশি রাষ্ট্রের সাথে চীনা জনতার মৈত্রী সমিতির সংস্কৃতি বিভাগের উপ-মহাপরিচালক জি ওয়েই চীনা লেখন বিষয়ক জাতীয় জাদুঘরের উপ-নির্বাহী সংরক্ষক ফেং কেজিয়ান ,বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বশিরুল্লাহ, মহাসচিব শাহরিয়ার জামান সুমন এবং সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল আমীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ়তর করব: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬