ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টোকাই দিয়ে বিএনপির কার্যালয় দখলের চেষ্টা :

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬
  • ৪০৯ বার

সরকারি গোয়েন্দারা টোকাই দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখরের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার বিকেলে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন এ অভিযোগ করেন তিনি। এর আগে ‘আসল বিএনপি’র ব্যানারে একদল লোক বিএনপির কার্যালয় দখল করতে গেলে তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয় ছাত্রদল। এ ঘটনার পরই সংবাদ সম্মেলনটি করা হয়।

বিএনপির নয়াপল্টন কার্যালয় দখল করতে যাওয়া লোকদের টোকাই আখ্যা দেন রিজভী। তিনি বলেন, “সরকারের নির্দেশে গোয়েন্দারা টোকাইদের দিয়ে নয়াপল্টন কার্যালয় দখলের চেষ্টা করছেন। এটা নিকৃষ্ট ধরনের কৌশল। ” এ ধরনের অপকৌশল অব্যাহত রাখলে জনতার রায়ে সরকার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “বিএনপি মেলামাইনের প্লেট (থালা) নয়, চিনামাটির থালা নয় যে আঘাত করলেই ভেঙে যাবে। বিএনপি ইস্পাতকঠিন দল, যার নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।”

কামরুল হাসান নাসিম নামের এক ব্যক্তির সমর্থকরা রবিবার দলবেঁধে পিকআপ নিয়ে বিএনপির কার‌্যালয় দখল করতে যায়। পথে আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে যুবদল ও ছাত্রদলের কর্মীদের বাধার মুখে পড়েন। এ সময় তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়া হয় এবং তাদের পিকআপে আগুন লাগিয়ে দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

টোকাই দিয়ে বিএনপির কার্যালয় দখলের চেষ্টা :

আপডেট টাইম : ১১:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬