ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

নিজের পায়ে দাঁড়াতে চাই: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০১৬
  • ৫২০ বার

নিজের পায়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই” বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সহজ শর্তে কৃষি ঋণ দেয়ায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশে খাদ্য উৎপাদনও বেড়েছে। তাই আমাদের রফতানি খাত বৃদ্ধি করতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “কৃষিকে আমরা একটা সম্মানজনক অবস্থানে দাঁড় করাতে পেরেছি। শুধু যে ধান উৎপাদন বাড়িয়েছি তা নয়, সব কিছুর উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছি আমরা।”

প্রধানমন্ত্রী বলেন, “কৃষিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি উন্নয়নে দেশের সার্বিক উন্নয়নের বীজ নিহিত রয়েছে। বিষয়টি উপলব্ধি করতে পেরে বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। সেজন্য কৃষিকে প্রাধান্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করেন।”

কৃষি উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “বিগত সাত বছরে ভর্তুকি বাবদ মোট ৫১ হাজার ৮৪ কোটি টাকা উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকের মধ্যে বিনামূল্যে বা স্বল্পমূল্যে কৃষি উপকরণ বিতরণের জন্য বিগত সাত বছরে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচি হিসেবে ৪৭৯ কোটি ২৮ লাখ টাকা উন্নয়ন সহায়তা দেয়া হয়।” সরকারের পাশাপাশি কৃষিখাতে বিনিয়োগে বেসরকারি খাতকেও উৎসাহিত করা হচ্ছে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

নিজের পায়ে দাঁড়াতে চাই: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০১৬