ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পদ্মা সেতু নির্মাণে ব্যয় বাড়ল ৮ হাজার কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬
  • ৪৬০ বার

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে আরো আট হাজার কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এই অনুমোদন দেয়া হয়। ফলে সেতুর নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে বলেন, এবার পদ্মা সেতুতে আরো নতুন নতুন অনেকগুলো কম্পোনেন্ট যুক্ত হয়েছে। নদী শাসনের জন্য ব্যয় বেড়ে যাওয়ায় মূল সেতুর খরচও বেড়ে গেছে। তাছাড়া নতুন করে জমিও অধিগ্রহণ করতে হয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এই সেতু গাড়ি ও ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এই সেতু পুরো জাতির স্বপ্নের প্রকল্প। এটি বাস্তবায়িত হলে মোট দেশজ আয়ের (জিডিপি) এক দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে।

গত ১২ ডিসেম্বর পদ্মা নদীর উপর ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের মূল কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পদ্মা সেতু নির্মাণে ব্যয় বাড়ল ৮ হাজার কোটি টাকা

আপডেট টাইম : ১১:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬