ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

কুমড়া গাছে লাউ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:২০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
  • ১২৫৩ বার

কুমড়া গাছে লাউ! পাঠকই লেখক ডেস্ক: ইউরোপ-আমেরিকায় উচ্চ শিক্ষা লাভ করে দেশে ফিরেছেন এক কৃষি বিশেষজ্ঞ। গ্রামে গিয়ে এক চাষীকে উপদেশ দিচ্ছিলেন – বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে শেখো। পুরনো রীতিতে চাষ করলে ফসল কিছুই বাড়বে না। তোমার ওই লাউ গাছটার দিকে তাকাও। এত রুগ্ন যে ওতে যদি পাঁচটা লাউ ধরে আমি খুবই অবাক হবো। নির্বিকার চাষী : পাঁচটা কেন? একটা লাউ ধরলেই আমি অবাক হবো আরো বেশি। কৃষি বিশেষজ্ঞ : কেন! চাষী : কারণ ওটা লাউ গাছ নয়, কুমড়ো গাছ। ///////////////////////////////// হক সাহেবের বাড়িতে বেড়াতে এসেছেন রহমান সাহেব। হক সাহেব : আসুন আসুন! এ যে দেখছি গরিবের বাড়িতে হাতির আগমন। রহমান সাহেব : তাহলে পালাই। প্রথমেই হাতি বানালেন। তারপর যদি কলাগাছ খেতে দেন, তবেই সেরেছে। ///////////////////////////////// শিক্ষক : শীতকালে পাখিরা দক্ষিণে উড়ে যায় কেন? ছাত্র : হাঁটার জন্য দক্ষিণাঞ্চল খুব দূর হয়ে যায় বলে। //////////////////////////////// ছেলে : আচ্ছা বাবা, তোমার মুখটা কেমন সেটা তো তুমি জানো। জানো না? বাবা : কেন জানবো না? অবশ্যই জানি। এটা জানতে চাইলি কেন? ছেলে : তোমার দাড়ি কামানোর আয়নাটা আমি ভেঙে ফেলেছি। ////////////////////////////// ছেলে : মা আনিসের সঙ্গে একটু খেলতে যাই? মা : না। তোমার ওই আনিসকে আমার একটুও ভালো লাগে না। ছেলে : তাহলে ওকে একটু মারধোর করে আসি?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

কুমড়া গাছে লাউ

আপডেট টাইম : ১০:০১:২০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬