ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

নতুন বছরের প্রথম দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
  • ৪৯০ বার

১ জানুয়ারি ১৯১৬ খ্রিষ্টাব্দ। নতুন বছরের প্রথম দিন। বাংলাদেশ তথা বাঙালি জাতির জীবনে ইংরেজি সালের ব্যবহারই বেশি। ফলে খ্রিষ্ট দিনপঞ্জি বা ক্যালেন্ডারকে বলা যায় আমাদের জীবনের অংশ।

কৃষিনির্ভর বাংলাদেশে ইংরেজি সালের প্রাধান্য ছিলো আগাগোড়া। আর শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে তো কথাই নেই। দেশের শিক্ষাক্ষেত্রে ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি বেশ বড়সড় একটা বারতা নিয়ে আসে। এই মাসে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ শুরু হয়। ১ জানুয়ারি পালিত হয় বই উৎসব। এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে বই। নতুন বইয়ের মড়মড়ে কাগজের ঘ্রাণে শিক্ষার্থীরা হয়ে ওঠে প্রাণচঞ্চল। খুশীতে তাদের মুখমণ্ডল আলো হয়ে যায়।

শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তি ও সমৃদ্ধি কামনা করে ১ জানুয়ারি নতুন বছরকে বরণ করা হয়েছে। আজও তা অব্যাহত আছে। আমাদের স্বাধীন বাংলাদেশে বাংলা নববর্ষ উৎসবের রূপ পেলেও ইংরেজি নববর্ষ যথাযোগ্য মর্যাদায় আসীন হয়ে আছে। নতুন বছর আসুক সুখ ও শান্তি নিয়ে। বৈরিতা, হানাহানি, সহিংসতা ও জঙ্গিবাদের অবসান হোক। ২০১৬ সালে এই সোনার বাংলাদেশ সমৃদ্ধির পথে আরো একধাপ এগিয়ে যাক- এটাই আমাদের প্রত্যাশা।

নতুন বছরের প্রথম দিনে সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি রইলো শুভেচ্ছা। শুভ নববর্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

নতুন বছরের প্রথম দিন

আপডেট টাইম : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬