ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ক্যাসিনো ব্যবসা হাসপাতালে সম্রাটকে দুদকের জিজ্ঞাসাবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যাসিনো ব্যবসা ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে সকাল সোয়া ১১টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে।

দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি তদন্ত করছেন দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

দীর্ঘ সময়ের এই জিজ্ঞাসাবাদে সম্রাট অবৈধ সম্পদ অর্জনের কথা স্বীকার করেননি। দুদক কর্মকর্তাদের তিনি বলেছেন, তার বিরুদ্ধে অবৈধ সম্পদের যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।

দুদকের একটি সূত্র জানায়, কমিশন রেকর্ডভিত্তিক অনুসন্ধান ও তদন্ত করে থাকে। সম্রাটের বিরুদ্ধে মামলার সময়ই দুর্নীতির আমলযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এখন তদন্ত পর্যায়ে সেই সব তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তে আমলযোগ্য অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেলে বা নতুন কোনো তথ্য-প্রমাণ মিললে সম্রাটের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ক্যাসিনো ব্যবসা হাসপাতালে সম্রাটকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট টাইম : ০১:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০