ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

নতুন সূর্যোদয়ের অপেক্ষায় সারা বিশ্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫
  • ৬১৭ বার

৩১ ডিসেম্বর, দিনের শেষ সূর্য অস্তগাম হয়েছে নানা স্মৃতিকে সঙ্গে নিয়ে। পৃথিবীর মানুষ আজ বিদায় জানাল এই শতাব্দীর পঞ্চদশ বর্ষের শেষ সূর্যকে। পুরানো বছরের বিদায় জানানোর পর সারা বিশ্ব নতুন বছরের নতুন সূর্যোদয়ের অপেক্ষায়। পুরো একটি বছর পৃথিবী অঢেল দিয়েছে মানুষকে। আবার সহস্র স্বপ্নের সংহারও ঘটিয়েছে অবলীলায়। যেন সত্যিই অট্টবিদ্রুপে তার লীলাক্ষেত্র মুখরিত রেখেছিল ৩৬৫দিন। সে জীবনই এখানে মহিমা পেয়েছে যে জীবন বীরোচিত, যে জীবনে অধিকার করে আছে মহত্ত্ব। সবাই সে জীবন পায়নি। কেউ কেউ পেয়েছে। হাসি-কান্না, আনন্দ, প্রাপ্তি, উৎসব, উল্লাস, প্রেম-বিরহ, যুদ্ধ, সংসার, রাজনীতি-বিরাজনীতি সব কিছুর বর্ণাঢ্য সমীকরণ ছিল ২০১৫। পৃথিবী তার নিয়মে তার পরিবর্তনকে সাজিয়ে নিচ্ছে। মহাকালের অতল গহ্বরে হারিয়ে গেছে একটি বছর। মহাকালের কাছে, অবিনশ্বর সময়ের কাছে এ সময় হয়তো কিছুই নয়, কিন্তু নশ্বর মানব জীবনে ৩৬৫ দিন নিশ্চই মহামূল্যবান, মহার্ঘ্যসম। তাই সে তার বিগত সময়ের সমীকরণ টানে নানা কায়দায়। সালতামামী করে দেখতে চায় কী পেয়েছে আর কী হারিয়েছে এই এক বছরে। আর কালকেই উদিত হচ্ছে নতুন সূর্য। সে সূর্য এক অলঙ্ঘনীয় সম্ভাবনাকে বয়ে আনবে। বিবর্তন ও পরিবর্তনের মহাযজ্ঞে নতুন সূর্যই হয়ে উঠবে এই পৃথিবীর প্রকৃষ্ট স্মারক। এ প্রত্যাশাই সবার। তাই সবাই নতুন স্বপ্নকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। নতুন বছর হোক সবার জন্য কল্যাণময়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

নতুন সূর্যোদয়ের অপেক্ষায় সারা বিশ্ব

আপডেট টাইম : ১১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫