ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫
  • ৫২৯ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমান বাহিনী একাডেমি থেকে যে মৌলিক প্রশিক্ষণ আপনারা গ্রহণ করেছেন তার যথাযথ অনুশীলন করবেন। পেশাগত মানোন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট থাকবেন। প্রত্যেকটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে তা ব্যক্তি ও পেশাগত জীবনে প্রয়োগ করবেন। মনে রাখবেন, আপনাদেরকে বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে উঠতে হবে।

মঙ্গলবার যশোরের বিমানবাহিনী একাডেমির রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল-২০৩০ অনুযায়ী গত ৭ বছরে আমরা সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন করে যাচ্ছি। এরই অংশ হিসেবে বিমান বাহিনীতে সংযোজন করেছি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান, এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এফএম-৯০। বিমান ঘাঁটি বঙ্গবন্ধু ও কক্সবাজারকে পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, সকল ধরনের বিমান ও অন্যান্য যন্ত্রপাতির সুষ্ঠু, নিরাপদ ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং ওভারহোলিংয়ের লক্ষ্যে আমরা নির্মাণ করেছি বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার। এমআই সিরিজ হেলিকপ্টার ওভারহোলিংয়ের লক্ষ্যে ২১৬ এমআরও ইউনিট নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, সম্প্রতি বিমান বাহিনীতে সংযোজন করেছি অত্যাধুনিক ফ্লাই বাই ওয়ার সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত ডিজিটাল ককপিট সম্বলিত ইয়াক-১৩০ কমব্যাট ট্রেইনার বিমান ও উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ এডব্লিউ১৩৯ হেলিকপ্টার। আমাদের সমুদ্রসীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোন এর আকাশসীমা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কক্সবাজারে স্থাপিত হয়েছে ওয়াইএলসি-৬ এয়ার ডিফেন্স রাডার।

এছাড়া মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনীর গৌরবময় ইতিহাসকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে পৌঁছান তিনি। পরে বিমান বাহিনীর শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং কৃতি ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫