ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী হিরো আলমকে হত্যার হুমকি পানি নামলেও কাটেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার নতুন লড়াই জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

থার্টি ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয় : ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫
  • ৫৪৭ বার

ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তার স্বার্থে থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগরে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

আসাদুজ্জামান মিয়া বলেন, ইনডোরে যে যার মতো তাদের অনুষ্ঠান ও আনন্দ করতে পারেন। কিন্তু সন্ধ্যা ছয়টার পর বাইরে কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না। নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টা এবং গুলশান, বারিধারা, বনানীতে রাত ৮টার পর বাইরের কোনো ব্যক্তি বা যানবাহনকে ঢুকতে দেয়া হবে না। এছাড়া হাতিরঝিল এলাকায় সন্ধ্যা ছয়টায় পর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত সব ধরনের লাইসেন্স আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।

তিনি বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কোথাও আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। উন্মুক্ত স্থানে নাচ-গান- আনন্দ করাও মানা। মাদকের বিষয়েও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

থার্টি ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয় : ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ১১:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫