ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী হিরো আলমকে হত্যার হুমকি পানি নামলেও কাটেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার নতুন লড়াই জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

গৃহকর্মীদের মর্যাদা প্রতিষ্ঠার নীতিমালাকে আইনে পরিণত করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫
  • ৩৮৩ বার

দেশের ২০ লাখ গৃহকর্মীর শ্রম অধিকার ও শ্রম মর্যাদা প্রতিষ্ঠায় সরকার যে সুরক্ষা ও কল্যাণ নীতিমালা করেছে তা শিগগিরই আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।

রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি -২০১৫’ উপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজীবী মানুষের কল্যাণে ও তাদের অধিকার রক্ষায় খুবই আন্তরিক।

‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক উদ্যোগে এবং বিশিষ্ট শ্রমিক নেত্রী শিরিন আখতার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য শ্রমিক নেতা মেসবাহ উদ্দীন আহমদ, বিলসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বিশিষ্ট শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, গৃহকর্মী অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের আহবায়ক ড. হামিদা হোসেন ও সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দীন আহমদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী ও বিলসের কর্মকর্তা নাজমা ইয়াসমিন প্রমুখ।

আগামী সপ্তাহের মধ্যে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা গেজেট আকারে প্রকাশের পর ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি -২০১৫’ আলোকে গৃহকর্মীদের ডাটাবেজ তৈরি ও মনিটরিং সেলের কাজ শুরু হবে। এই নীতিমালা বাস্তবায়নে গণসচেতনতা এবং প্রচার-প্রচারণা বৃদ্ধি করা হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি -২০১৫’ মন্ত্রিসভায় অনুমোদন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

গৃহকর্মীদের মর্যাদা প্রতিষ্ঠার নীতিমালাকে আইনে পরিণত করা হবে

আপডেট টাইম : ১১:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫