ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

চামড়ার ন্যায্যমূল্য তদারকি করবে ভোক্তা অধিকার, চলছে অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি ও যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণের কাজ তদারকি করতে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল শনিবার (১ আগস্ট) রাজধানীর মিরপুর, পল্লবী, ধানমন্ডি, গুলশান, বাড্ডা, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ধারাবাহিকভাবে এ অভিযান চলবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় রাজধানী ঢাকায় দুইটি টিমসহ দেশের ৬১ জেলায় সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রয় হচ্ছে কিনা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

এর আগে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের তৈরি করা ‘জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা’ স্লোগানে কাঁচা চামড়া সংরক্ষণ পদ্ধতি বিষয়ক লিফলেট বিলি করা হয়। সেই আলোকে কোরবানির চামড়া সংরক্ষণ করা হচ্ছে কিনা- তা তদারকি করা হয়।

এছাড়া সরকার ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দর ৩৫-৪০ টাকা ঢাকার বাহিরে ২৫-২৮ টাকা নির্ধারণ করে দিয়েছে সেই মূল্যে চামড়া বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যের চামড়া ক্রয় বিক্রয় ও সংরক্ষণের বিষয়ে যথা নিয়ম পরিপালনের সতর্ক করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহার নির্দেশনায় গতকালকের অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক, মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, মাগফুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

চামড়ার ন্যায্যমূল্য তদারকি করবে ভোক্তা অধিকার, চলছে অভিযান

আপডেট টাইম : ১০:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০