ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দেশে আইএসের অস্তিত্ব নেই : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫
  • ৪৪৭ বার

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই।

আজ মঙ্গলবার দুপুরে খুলনা ডিআইজি রেঞ্জ অফিসে রেঞ্জ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন।

ব্রিফিংয়ে আইজিপি বলেন, বাংলাদেশে আইএসের কোনো নেটওয়ার্ক নেই। বাংলাদেশে যে জঙ্গি রয়েছে, তাদের নির্মূল করতে পুলিশের অভিযান চলছে। এরই মধ্যে জঙ্গিরা যেসব কর্মকাণ্ড করেছে, তা পুলিশ উদঘাটন করেছে। একই সঙ্গে দোষীদের আটক করতে সক্ষম হয়েছে।

এ কে এম শহীদুল হক বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনের সময়ে এবং নির্বাচনোত্তর সহিংস ঘটনা প্রতিরোধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় তিনি পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই প্রার্থীদের মিছিল না করার পরামর্শ দেন।

পৌরসভা নির্বাচনের পর পুলিশের সঙ্গে আলোচনা করে বিজয় মিছিল করতে হবে বলে যোগ করেন আইজিপি।

ব্রিফিংয়ের আগে বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান, খুলনার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬-এর খুলনা বিভাগীয় অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি রফিকুল হক।

এর আগে আইজিপি কেএমপির নবনির্মিত খালিশপুর থানা ভবন উদ্বোধন করেন। পরে তিনি থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দেশে আইএসের অস্তিত্ব নেই : আইজিপি

আপডেট টাইম : ১২:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫