ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভয়াবহ বন্যায় ভারত ও নেপালে মৃত্যু ১৮৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভয়াবহ বন্যায় ভারত ও নেপালে ৪ কোটি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে বসতবাড়ী। মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। নিখোঁজও আছেন অনেকে।

নেপাল ও ভারতের আসামে মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ৪ কোটি মানুষ। এখন পর্যন্ত অন্তত ১৮৯ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

চীনের তিব্বত থেকে ভারত ও বাংলাদেশ হয় প্রবাহিত ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে ফসল নষ্ট ও ভূমিধস হয়েছে এবং কয়েক কোটি মানুষ গৃহহারা হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। আসামের এক রাজ্য কর্মকর্তা জানান, মে মাসের শেষ দিক হতে শুরু হওয়া তিন ধাপের বন্যায় ২৭ লাখ ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। মৃত্যু হয়েছে ৭৯ জনের।

এ ব্যাপারে আসামের পানি সম্পদমন্ত্রী কেশাব মহন্ত জানান, বন্যা পরিস্থিতির এখনও অবনতি বিদ্যমান। বেশিরভাগ নদীর পানিই বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের এই রাজ্যটি এক সঙ্গে করোনা মহামারি ও বন্যার কবলে পড়েছে। ৩৩টি জেলার মধ্যে ২৫টিতে করোনা রোগী রয়েছে।
এদিকে, প্রতিবেশী দেশ নেপালের সরকার রোববার জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। জুন থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে শতাধিক প্রাণহানি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানিয়েছেন, এখনও ৪৮ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তল্লাশী ও উদ্ধার অভিযান চলছে, তবে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুব কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভয়াবহ বন্যায় ভারত ও নেপালে মৃত্যু ১৮৯

আপডেট টাইম : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০