ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অনুমতি ছাড়া ভোটকক্ষে সাংবাদিক প্রবেশ নিষেধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০১৫
  • ৪২৬ বার

আসন্ন পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের জন্য পাঁচটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোট কক্ষে প্রবেশ না করার পরামর্শ দেয়া হয়েছে। সোমবার ২৩৪টি পৌরসভার রিটার্নিং অফিসারের কাছে এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দেয়ার জন্য ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান চিঠি পাঠিয়েছেন। এর আগে আইন-শঙ্খলা বাহিনীর বৈঠকে সাংবাদিকদের বিষয়ে কড়াকড়ি আরোপে আইন শৃঙ্খলাবাহিনীর কয়েকজন কর্মকর্তা সুপারিশ করলেও তাতে সাড়া দেয় নি নির্বাচন কমিশন। এর একদিন পরই নির্বাচনে স্থানীয় সাংবাদিক ও পরিচয়পত্র দেয়ার বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি দিলেন ইসির জনসংযোগ পরিচালক। চিঠিতে ইসি নির্দেশনাগুলো হলো: ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না, কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করা থেকে বিরত থাকবে, সাংবাদিকরা ভোটে প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যে কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্যে সংবিধান, নির্বাচনী আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অনুমতি ছাড়া ভোটকক্ষে সাংবাদিক প্রবেশ নিষেধ

আপডেট টাইম : ১১:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০১৫