ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রতারণা মামলায় গ্রেপ্তার রিজেন্টের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে২৪ ঘণ্টায় ৯২ অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতারণা মামলায় গ্রেপ্তার রিজেন্টের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা জানাতে হটলাইন চালু করেছিল র‍্যাব। র‍্যাবের হটলাইন ও ইমেইলে একদিনেই ৯২টি অভিযোগ পাওয়া গেছে।

র‍্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, হটলাইন নম্বরে ৭২টি ও ইমেইল ঠিকানায় ২০টি অভিযোগ জমা পড়েছে। প্রত্যেকটি অভিযোগ তদন্ত করা হবে।

এর আগে শুক্রবার সাহেদের প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগ জানাতে বিশেষ হটলাইন নম্বর চালু করে র‍্যাব। পাশাপাশি একটি ই-মেইল অ্যাড্রেসও দেয়।

ওইদিন র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য-অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন।

প্রসঙ্গত, করোনা নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় প্রেক্ষিতে পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাসপাতাল দু’টিসহ রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‍্যাব। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি প্রতারণার মামলা দায়ের করে।

অভিযানের পর থেকেই সাহেদ পলাতক থাকলেও ১৫ জুলাই ভোর সাড়ে ৫টার সাতক্ষীরার দেবহাটার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য সাহেদকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রতারণা মামলায় গ্রেপ্তার রিজেন্টের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে২৪ ঘণ্টায় ৯২ অভিযোগ

আপডেট টাইম : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০