ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রেফারির হাতে পিস্তল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫
  • ৩৯৮ বার

ফুটবল মাঠে রেফারির কাজটা খুব সহজ নয়। দুই পক্ষের খেলোয়াড়দের বিবাদ মেটাতে প্রায়ই গলদঘর্ম হতে হয় রেফারিদের। কখনো কখনো খেলোয়াড়দের ধাওয়া খেয়ে পালাতেও দেখা যায় তাঁদের। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খেলার মাঠে পিস্তল বের করার ঘটনা সত্যিই বিরল। অবাক করার মতো এ ঘটনাই ঘটেছে ব্রাজিলে। পিস্তল বের করে খেলোয়াড়দের শাসিয়েছেন রেফারি।

বেলো হরিজোন্তে স্টেডিয়ামে চলছিল ব্রাজিলের নিচের সারির একটি লিগের ম্যাচ। এক খেলোয়াড়কে লাল কার্ড দেওয়া না-দেওয়া নিয়ে বিবাদে জড়িয়েছিলেন দুই পক্ষের ফুটবলাররা। কোনোমতেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না রেফারি গাব্রিয়েল মুরতা। একসময় কিছু লাথি-ঘুষিও খেতে হয়েছিল তাঁকে। এর পর হঠাৎ করেই মাঠের বাইরে চলে যান মুরতা। কিছুক্ষণ পর মাঠে ফিরে আসেন একটা পিস্তল নিয়ে। খেলার মাঠে পিস্তল বের করে খেলোয়াড়দের গুলি করার হুমকি দিতে দেখা গেছে তাঁকে।

বিরল এ ঘটনার কারণে অবশ্য বিপাকে পড়তে পারেন ব্রাজিলের এই রেফারি। সীমিত সময়ের জন্য বা পাকাপাকিভাবে নিষিদ্ধ করা হতে পারে তাঁকে। ব্রাজিলের রেফারি অ্যাসোসিয়েশনের প্রধান হুলিয়ানো বোজানো অবশ্য দাঁড়িয়েছেন মাঠে পিস্তল বের করা এই রেফারির পাশে। নিজেকে রক্ষার জন্য মরিয়া হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন বোজানো। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে, সে পিস্তল বের করেছিল কারণ তার কাছে এটা ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশ্ন। আমরা একজন মনোচিকিৎসককে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে কথা বলব। তার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রেফারির হাতে পিস্তল

আপডেট টাইম : ১১:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫