ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সিটি থেকে ইউনাইটেডে করিম কাসিম নিউইয়র্কে ৪ দিনে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর: মাহদী আমিন নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর সার্থক সাফল্যের মাইলফলক টিকাদানে গাফিলতির কারণে হামে শিশুদের প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না

নির্বাচন নিয়ে সংশয়ে এমপি শওকত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫
  • ৫০৫ বার

শরীয়তপুর নড়িয়া পৌরসভায় সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের এমপি ও সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ নির্বাচনী এলাকার পৌরসভায় ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ জানাতে এসে তিনি এ সংশয় প্রকাশ করেন। শওকত আলী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিনের কাছে অভিযোগ দিতে এসে তিনি বৈঠকে থাকায় সাক্ষাৎ পাননি। পরে শওকত আলী সাংবাদিকদের জানান, শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়া হচ্ছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। অস্থির ও ত্রাসের অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে এসব কাজ হচ্ছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। কীভাবে সুষ্ঠু হবে বুঝতে পারছি না। আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে দুশ্চিন্তায়। শওকত আলী বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে যা করা দরকার তা যেন করা হয়। সিইসিকে বলতে এসেছিলাম, কিন্তু তিনি বৈঠক নিয়ে ব্যস্ত। রিটার্নিং অফিসারকেও জানানো হবে। থানার ওসি ও এসপিকে জানিয়েছি। তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী এলাকার পরিবেশ নষ্ট করছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলী এসব বাড়াবাড়িতে পটু নন। তিনি নির্বাচন কমিশন ও প্রচলিত আইনের ওপর নির্ভরশীল। এজন্য এখানে আসতে বাধ্য হলাম। সাবেক ডেপুটি স্পিকার বলেন, আওয়ামী লীগ প্রার্থীর ছেলে পাভেল প্রচারণায় নামলে তাকে ধাওয়া করছে বিদ্রোহী প্রার্থীর লোক। বিষয়টি কর্তৃপক্ষের দেখা উচিত। ইসির ওপর আস্থা আছে বলেই দৌড়ে এসেছি। আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ। বিএনপিও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে আসছে। সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপির শঙ্কার সঙ্গে তার অভিযোগ এক নয় বলে মনে করেন এমপি শওকত আলী। তিনি বলেন, বিএনপির সঙ্গে আমার অভিযোগের কোনো মিল নেই। তারা বেশি করে বলার চেষ্টা করছে, আমি একটি পৌরসভার কথা বলছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

নির্বাচন নিয়ে সংশয়ে এমপি শওকত

আপডেট টাইম : ১১:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫