ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
  • ৩৮৭ বার

সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর, অবশেষে নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হলো। মঙ্গলবার সন্ধ্যায় পে-স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বিকেলে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেলের গেজেট আজই প্রকাশ করা হবে। এ সময় বেতন স্কেলের গেজেটকে ‘বিজয় দিবসের উপহার’ বলে মন্তব্য করেন তিনি। দু’টি গ্রেড স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন (ওপরের ধাপে যাবে) হওয়ার বিধান রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চাকরির বয়স ১০ বছর হওয়ার পর একটি এবং ১৬ বছর পূর্ণ হওয়ার পর আরেকটি গ্রেড পরিবর্তন হবে। প্রজ্ঞাপনে ৩৪ বছরের পুরনো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে এর বিকল্প ব্যবস্থা হিসেবে এ বিধান রাখা হয়েছে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগের নিয়মেই টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাবেন। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করবে। মঙ্গলবার সকালে নতুন বেতন কাঠামোর (অষ্টম বেতন স্কেল) প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে সোমবার রাতে এ সংক্রান্ত প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ মঙ্গলবার বলেন, চতুর্থ গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত দু’টি স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতির বিধান রাখা হয়েছে। চাকরির বয়সে কর্মকর্তা ও কর্মচারী যারা প্রমোশন পাবেন না, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে দু’বার বেতন গ্রেড ওপরে উঠবে। তিনি বলেন, গত পহেলা জুলাই থেকে কার্যকর হবে নতুন বেতন স্কেল। জুলাই থেকে নভেম্বর এ পাঁচ মাসের বকেয়া বেতনের ৫০ শতাংশ ডিসেম্বরের মাসের বেতনের সঙ্গে দেয়া হবে। বাকি ৫০ শতাংশ বকেয়া বেতন ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর

আপডেট টাইম : ১০:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫