ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মাশরাফিদের জন্য নাফিসার বোনাস ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
  • ৩৬৩ বার

সাদা-মাটা একটি দল নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে তুলে নিয়ে এলেন মাশরাফি বিন মর্তুজা। খোদ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকপক্ষই টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বাস করতে পারেননি, তাদের দল এতদূর পর্যন্ত আসতে পারবে। কিন্তু মাশরাফির তুখোড় নেতৃত্বে দারুণ ভারসাম্যপূর্ণ একটি দলে পরিণত হয়েছে কুমিল্লা। প্রথম কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের শক্তিশালী রংপুর রাইডার্সকে পরাজিত করে সবার আগে ঠাঁই করে নিয়েছে ফাইনালে।

দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সের যারপরনাই খুশি ফ্রাঞ্চাইজি মালিক নাফিসা কামাল। বিসিবি এবং আইসিসির সাবেক প্রেসিডেন্ট, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের কন্যা নাফিসা কামাল তো খুশিতে মাশরাফিদের জন্য বোনাস ঘোষণা করে দিয়েছেন। এমনকি চ্যাম্পিয়ন হলে দলের ক্রিকেটারদের বিদেশ সফরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে একটি পোস্টে নাফিসা কামাল লিখেছেন, ‘আমি আশাবাদী, আমার দল চ্যাম্পিয়ন হবে। ফাইনালে উঠে শিরোপা জিততে না পারলে অপূর্ণতা থেকে যাবে। দলের খেলোয়াড়রা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট।’

পরের পোস্টেই তিনি বোনাসের ঘোষণা দেন। একই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন যে, দলের সকল খেলোয়াড়ের পারিশ্রমিক শতভাগ পরিশোধ করে দিয়েছেন তারা। নাফিসা কামাল লিখেছেন, ‘আমরা ইতিমধ্যেই খেলোয়াড়দের শতভাগ পারিশ্রমিক দিয়ে ফেলেছি। যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে বোনাস তো দেয়া হবেই, সেই সঙ্গে দলের প্রত্যেক খেলোয়াড়কে বিদেশ সফরেও নিয়ে যাওয়া হবে।’

অধিনায়ক মাশরাফিও ফ্রাঞ্চাইজি মালিকপক্ষের সহযোগিতার দারুণ প্রশংসা করেছিলেন। এমনকি ইনজুরিতে পড়া কামরুল ইসলাম রাব্বিকে টুর্নামেন্টের মাঝেই ৫০ ভাগ পেমেন্ট দিয়ে দেয়ার কারণে মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। বলেছিলেন, ‘মালিকপক্ষের কাছ থেকে এতোটা আশা করিনি। তারা দারুণ সহযোগিতা করছেন।’ এবার তো জানা গেলো, পুরো পেমেন্টই দিয়ে ফেলেছে কুমিল্লার ফ্রাঞ্চাইজি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মাশরাফিদের জন্য নাফিসার বোনাস ঘোষণা

আপডেট টাইম : ১২:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫